প্রিন্ট এর তারিখঃ Jun 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 20, 2026 ইং
হাইতিকে ৩-০ গোলে হারানোয় ঠাকুরগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের আনন্দ র্যালি

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও
, ২০ জুন: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। দলের এই জয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছেন ঠাকুরগাঁওয়ের ব্রাজিল সমর্থকরা।
শনিবার (২০ জুন) সকালে শহরে একটি আনন্দ র্যালি বের করেন তারা।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ব্রাজিলের পতাকা হাতে নিয়ে সমর্থকরা প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং জয় উদযাপন করেন। রঙিন ব্যানার-ফেস্টুন ও বাদ্যযন্ত্রের তালে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সমর্থকরা জানান, বিশ্বকাপে ব্রাজিলের এই জয় তাদের নতুন করে আশাবাদী করেছে। সামনে দলের আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছেন তারা।
উল্লেখ্য, বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর ম্যাচে ম্যাথিউস কুনহার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নেয় ব্রাজিল।
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা
০১৭৪০৮৬১০৮০
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪